রিটার্ন ও রিফান্ড নীতি (Return & Refund)
আমাদের প্রধান লক্ষ্য আপনার ১০০% সন্তুষ্টি। পণ্যের গুণগত মান বা ডেলিভারিতে কোনো ত্রুটি থাকলে আমরা সম্পূর্ণ দায় গ্রহণ করি।
সহজ ৭ দিনের রিপ্লেসমেন্ট পলিসি১. কোন কোন ক্ষেত্রে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ প্রযোজ্য?
- ডেলিভারির সময় প্যাকেজিং ভাঙা বা ক্ষতিগ্রস্ত থাকলে।
- ভুল পণ্য অথবা চাহিদার চেয়ে ভিন্ন পরিমাণের পণ্য পৌঁছালে।
- খাদ্যপণ্যের গুণগত মানে কোনো স্বাভাবিক ত্রুটি পরিলক্ষিত হলে।
২. রিটার্ন আবেদনের সময়সীমা (Timeframe)
পণ্য গ্রহণের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে কল করে অথবা ছবিসহ মেসেজ পাঠিয়ে অভিযোগ জানাতে হবে। পচনশীল ও প্রাকৃতিক খাদ্যপণ্যের ক্ষেত্রে দ্রুত জানানো আবশ্যক।
৩. রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা (Refund Process)
- • পণ্য ফেরত পৌঁছানোর পর ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হয়।
- • ডিজিটাল পেমেন্ট (বিকাশ/নগদ/কার্ড) এ পরিশোধিত টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়।
- • ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে গ্রাহকের বিকাশ বা ব্যাংক একাউন্টে রিফান্ড ট্রান্সফার করা হয়।
৪. রিটার্ন ডেলিভারি চার্জ
আমাদের ভুলের কারণে (ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য) রিটার্ন হলে কোনো ডেলিভারি চার্জ গ্রাহককে দিতে হবে না। গ্রামগঞ্জ নিজস্ব খরচে পণ্য পরিবর্তন করে দেবে।
৫. কীভাবে রিটার্ন আবেদন করবেন?
সহজ ৩ ধাপে রিটার্ন করুন:
- আপনার অর্ডারের ইনভয়েস নম্বর ও পণ্যের ছবি তুলে রাখুন।
- আমাদের কাস্টমার কেয়ারে কল করুন: ০৯৬১২-০০০১১১ অথবা ইমেইল করুন: support@gramgonj.com
- আমাদের প্রতিনিধি দ্রুত আপনার ঠিকানায় নতুন পণ্য পৌঁছে দিয়ে পূর্বের পণ্য সংগ্রহ করবেন।